সংবাদদাতা, তেহট্ট: যে কোনও চাষের মরশুমের শুরুতে সারের দাম অনেকটাই বেড়ে যায়। এবার শীতের মরশুমে তা আটকাতে তেহট্ট-১ ব্লক কৃষিদপ্তর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য টাস্ক ফোর্স গঠিত হয়েছে। সেই টাস্ক ফোর্স ব্লকের বিভিন্ন সারের দোকানে লাগাতার অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই পাঁচজন সারের দোকানদারকে শোকজ করা হয়েছে। বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। কৃষিদপ্তরের এই উদ্যোগের সুফল পাচ্ছেন চাষিরা।
Advertisement
তেহট্ট-১ সহ-কৃষি অধিকর্তা আনন্দকুমার মিত্র বলেন, টাস্ক ফোর্সের আধিকারিক সহ কৃষিদপ্তর সমস্ত দিকে নজর রেখেছে। চাষিদের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয়, সেজন্য আমরা সতর্ক রয়েছি। এই অভিযান রোজই চলছে। কৃষিদপ্তর জানিয়েছে, প্রতিবছর চাষ শুরুর সময় কৃষকরা অভিযোগ জানাতেন, দোকানদাররা হঠাৎ সারের দাম বাড়িয়ে বিক্রি করছে। সেইসঙ্গে কীটনাশক রাখার জন্য যেসব কাগজপত্র দরকার, তাতেও বেশ কিছু গরমিল দেখা যাচ্ছে। এসময় শীতের ফসল চাষের জন্য ইউরিয়া, ফসফেট, পটাশ সার এবং কীটনাশক কেনেন চাষিরা। এর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় ইউরিয়া সারের দাম সরকারিভাবে নির্দিষ্ট করা থাকে। কিন্তু চাষিদের অভিযোগ, সার ব্যবসায়ীরা প্রতিবছরই দাম বাড়িয়ে বিক্রি করেন। তাই এবার টাস্ক ফোর্স গড়ে নজরদারি চলছে।
আশরফপুরের সহিদুল মণ্ডল, তেহট্টের সমর মণ্ডল, জয়দেব বিশ্বাসরা জানান, চাষিদের অভিযোগের ভিত্তিতে কৃষিদপ্তর এবার প্রথম থেকেই অভিযান শুরু করেছে। সেকারণে এখনও পর্যন্ত সার ব্যবসায়ীরা সঠিক দামই নিচ্ছেন। এমন অভিযান জারি থাকলে চাষিদের শীতকালীন ফসল চাষে অসুবিধা হবে না। চাষিদের স্বার্থে সারাবছর এমন অভিযান চালু রাখা দরকার।