সংবাদদাতা, তেহট্ট: এক গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার খড়িয়াপাড়া এলাকায়। ওই গৃহবধূ ওইদিন রাতেই তেহট্ট থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিস তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা পলাতক।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, খড়িয়াপাড়ার বাসিন্দা ওই গৃহবধূকে অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব ও হুমকি দিচ্ছিল। এই দুই যুবকই গৃহবধূর পূর্ব পরিচিত। তার মধ্যে একজন তাঁরই প্রতিবেশী ও অপর যুবক পাশের পাড়ার বাসিন্দা। তারা প্রায়শই বিরক্ত করায় ওই গৃহবধূ তার প্রতিবাদ করেন। এরপর সোমবার একটি চারচাকা গাড়িতে এসে অভিযুক্ত দুই যুবক গৃহবধূকে বাড়ির সামনে থেকে অপহরণের চেষ্টা করে। ওই গৃহবধূ বাধা দিলেও তাঁকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত দুই যুবক। সেই সময় তাঁর চিৎকারে আশেপাশের মানুষজন জড়ো হয়ে যান। লোকজনকে আসতে দেখে দুই যুবক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর সোমবার রাতে ওই গৃহবধূ দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।



