Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে আগ্নেয়াস্ত্র সহ যুবক ধৃত

তেহট্টে আগ্নেয়াস্ত্র সহ যুবক ধৃত
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট:  রবিবার রাতে তেহট্ট থানার হাউলিয়া থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল তেহট্ট থানার পুলিস। ধৃত যুবকের নাম অর্জুন মাল । ধৃতের কাছ থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিস। 
Advertisement
পুলিস সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হাউলিয়া এলাকায় ওই যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। তাঁকে ওইভাবে ঘুরতে দেখে পুলিসের টহলদারি দলের সন্দেহ হয়। তাঁরা ওই যুবককে জেরা করলে তার অস্বাভাবিক আচরণ দেখে পুলিস তল্লাশি শুরু করে। সেই তল্লাশিতে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি পায় পুলিস।
সম্পর্কিত সংবাদ