সংবাদদাতা, তেহট্ট: রবিবার তেহট্ট থানার পাথরঘাটা গোবিন্দপুর এলাকায় পরপর তিনটে বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তেহট্ট থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি। জানা গিয়েছে, এদিন দুপুরে আলিপ আলি বিশ্বাসের বাড়ির পাটকাঠির গাদায় আগুন লাগে। সেই আগুন তাঁর ঘরে ছড়িয়ে পড়ে। ঘরেও প্রচুর পাট ছিল। সেই পাট সম্পূর্ণ পুড়ে যায়। তারপর ওই আগুন পাশে ধুলু শেখ ও নাসের মণ্ডলের বাড়িতে ছড়িয়ে পড়ে।.



