নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে অভিনব কর্মসূচি পালন করলেন বারাকপুরের তিন যুবক। সোমবার সকালে বারাকপুরের অন্নপূর্ণা মন্দির থেকে গঙ্গায় সাঁতরে আড়াই ঘণ্টায় দক্ষিণেশ্বরে পৌঁছলেন সুজল দাস, রবীন্দ্র দাস এবং রবি কর্মকার। তাঁরা মা ভবতারিণীকে পুজো দিয়ে বললেন, আগে আর জি করের অভয়া কাণ্ডের প্রতিবাদে এইভাবে সাঁতার কেটেছিলাম। এদিনও সাঁতার কেটে প্রাকৃতিক দুর্যোগে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করলাম। সেই সঙ্গে মহামায়ার কাছে অনুরোধ করলাম, যাতে আর কোনও প্রাকৃতিক দুর্যোগে কারও মৃত্যু না হয়। তিন যুবকের সাঁতার কাটা দেখতে গঙ্গার পাড়ে ভিড় হয়। ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। নিজস্ব চিত্র



