Bartaman Logo
১০ জুন, ২০২৬

জম্মু-কাশ্মীরে সেনার ‘অপারেশন অখাল’, খতম আরও তিন জঙ্গি

জম্মু-কাশ্মীরে খতম আরও তিন জঙ্গি। শনিবার সকালে কুলগাঁও জেলায় ওই জঙ্গিদের নিকেশ করে নিরাপত্তা বাহিনী। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবার শাখা টিআরএফের সঙ্গে জড়িত।

জম্মু-কাশ্মীরে সেনার ‘অপারেশন অখাল’, খতম আরও তিন জঙ্গি
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু-কাশ্মীরে খতম আরও তিন জঙ্গি। শনিবার সকালে কুলগাঁও জেলায় ওই জঙ্গিদের নিকেশ করে নিরাপত্তা বাহিনী। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবার শাখা টিআরএফের সঙ্গে জড়িত। তারা পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল বলে অনুমান। সেনার বিশেষ অভিযান ‘অপারেশন অখাল’-এ এই সাফল্য মিলেছে। 

Advertisement

গত ২৮ জুলাই সেনার অভিযান ‘অপারেশন মহাদেব’-এ তিন জঙ্গি নিকেশ হয়। জানা যায়, এরাই পহেলগাঁও হামলার মূলচক্রী। বিষয়টা নিয়ে তোলপাড় হয় সংসদ অধিবেশন। বিরোধীদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টা নিশ্চিত করেন। ‘অপারেশন মহাদেবে’র মাত্র ৪ দিন কাটতেই এবার ‘অপারেশন অখালে’ সাফল্য এল। এই অভিযানে যৌথভাবে অংশ নিয়েছে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিস। জানা গিয়েছে, কুলগাঁও জেলার অখাল জঙ্গলের কাছে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর শুক্রবার বাহিনীর কাছে আসে। এরপরই ওই এলাকায় অভিযান শুরু হয়। সেই সময় আচমকা জঙ্গল থেকে গুলি ছুটে আসে। পালটা জবাব দেয় সেনাও। শুরু হয় গুলির লড়াই। ইতিমধ্যেই আরও বেশি সংখ্যায় জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছন। গুলির লড়াই ফের শুরু হয় শনিবার সকালে। আর এতেই নিকেশ তিন জঙ্গি। সেনার তরফে জঙ্গিদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এখনও অভিযান চলছে বলে জানিয়েছে সেনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ