Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টেশনে লোহার পাত ভেঙে বিপত্তি, গুরুতর জখম তিন যাত্রী

সোমবার বিকেলে ট্রেন আসার আগে বহরমপুর কোর্ট স্টেশনে লোহার পাত ভেঙে বিপত্তি ঘটে। এই ঘটনায় জখম হন তিনজন যাত্রী। জানা গিয়েছে, লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা।

স্টেশনে লোহার পাত ভেঙে বিপত্তি, গুরুতর জখম তিন যাত্রী
  • ২৭ জুলাই, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোমবার বিকেলে ট্রেন আসার আগে বহরমপুর কোর্ট স্টেশনে লোহার পাত ভেঙে বিপত্তি ঘটে। এই ঘটনায় জখম হন তিনজন যাত্রী। জানা গিয়েছে,  লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকা প্ল্যাটফর্মের শেডের সঙ্গে লাগোয়া বিদ্যুতের আর্থিং-এর একটি লোহার পাত ভেঙে পড়ে। সেটি সরাসরি যাত্রীদের গায়ের উপর পড়ে। প্রাথমিকভাবে সাতজন যাত্রী জখম হন। প্রত্যেককেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনজনের আঘাত গুরুতর। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। যদিও এই ঘটনায় রেল পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি।

Advertisement

যাত্রীদের অভিযোগ, বহরমপুর কোর্ট স্টেশনে শিয়ালদহ-লালগোলা আপ ট্রেন ঢোকার সময় এই ঘটনা ঘটে।  শিয়ালদহ থেকে বহরমপুর স্টেশনে ঢোকার আগের মুহূর্তেই রেললাইন থেকে একটি আর্থিং পাত হঠাৎ করেই খুলে যায়। সেইসময় প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য অপেক্ষারত যাত্রীদের গায়ে এসে লাগে। আর তাতেই জখম হন যাত্রীরা। কীভাবে লোহার আর্থিং প্লেট খুলে গেল, সেই ঘটনার তদন্তে রেল দপ্তর। যদিও রেল আধিকারিকরা এই দুর্ঘটনার ব্যাপারে মুখ খোলেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ