Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্মতলা কাণ্ডে পুলিশের জালে আরো তিন

ধর্মতলা কাণ্ডে আরও ৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট গ্রেপ্তার ১৪, তদন্তে নতুন তথ্য। বিস্তারিত পড়ুন।

ধর্মতলা কাণ্ডে পুলিশের জালে আরো তিন
  • ২৬ জুলাই, ২০২৬ ১১:৪১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলা কাণ্ডে একের পর এক সাফল্য পুলিশের। গতকাল মধ্যরাতে এই ঘটনায় আরও ৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করল তদন্তকারী দল। এরপর গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জন। 

Advertisement

নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে বিগত কয়েকদিন ধরে উত্তাল দেশ। আর এই প্রেক্ষাপটে প্রথমে অনশনে বসেন বিখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশনে ছিলেন তিনি। এরপর তাঁর এই অনশন ভাঙলেও সিজেপির কর্মীরা তাদের জায়গায় অনড় ছিল। তাঁদের মূল দাবি ছল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। দিল্লির যন্তর মন্তরের এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন রাজ্যে। আর সেই আঁচ ছড়িয়ে পড়তেই গত ২৪ জুলাই শহর কলকাতাতেও এক আন্দোলন গড়ে তোলে বাম, ছাত্র যুব এবং সিজেপির দল। কিন্তু আন্দোলন শুরু হওয়ার পর তা এক রণক্ষেত্রর ময়দান হয়ে ওঠে। আহত হন একাধিক পুলিশ কর্মী সহ সাংবাদিক। এই ঘটনায় মোট ৭টি মামলা রুজু হয়। এই মামলাগুলিতে রাজ্যে প্রথমবার পাশ হওয়া গুণ্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল বিধানসভায় ধর্মতলা কাণ্ড নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানান তিনি। পাশাপাশি রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তনবীর ও নিজাম এবং ওয়াটগঞ্জের রাহুল জামাল এই কয়টি নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন গুন্ডাদমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে এই গুন্ডাদের তিন পুরুষ মনে রাখে। মুখ্যমন্ত্রীর দেওয়া কড়া বার্তার পরেই জোরকদমে তদন্ত শুরু করে একের পর এক গ্রেপ্তারি শুরু করে পুলিশ। এই ঘটনায় মোট ৭০ জনকে চিহ্নিত করেছে তদন্তকারী দল। তদন্তকারীরা জানান, এদের মধ্যে কেউই ছাত্র নয় এবং নিট আন্দোলনের সঙ্গে কোনো যোগসূত্র নেই। 
শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পরই প্রথমে ১১জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর কাল মধ্যরাতে আরও তিনজনকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে লালবাজারের তরফে। যাদের মধ্যে রয়েছে শাহাবাজ খান, শেখ সলমন হুসেন, মহম্মদ জহিরউদ্দিন মাল। পুলিশ মারফত জানা গিয়েছে, গ্রেপ্তারের এই সংখ্যাটি এখানেই থেমে থাকবে না। যারা যারা এই ঘটনায় জড়িত তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ