Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি করের ঘটনায় ধৃত ৩ লিফটম্যানের জেল হেপাজত, দুই অভিযুক্তের জামিন বাতিলের আবেদন

আর জি কর হাসপাতালের লিফট-কাণ্ডে ধৃত তিন লিফটম্যানকে ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার শিয়ালদহ আদালত এই নির্দেশ দেয়।

আর জি করের ঘটনায় ধৃত ৩ লিফটম্যানের জেল হেপাজত, দুই অভিযুক্তের জামিন বাতিলের আবেদন
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের লিফট-কাণ্ডে ধৃত তিন লিফটম্যানকে ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার শিয়ালদহ আদালত এই নির্দেশ দেয়। এদিন সরকার পক্ষ থেকে আদালতে অভিযুক্তদের টিআই প্যারেডের জন্য আবেদন জানানো হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। আগামী ১০ এপ্রিল ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। সরকারি কৌঁসুলি আবুল হাসান জানান, চলতি সপ্তাহে এই মামলায় যে দুই অভিযুক্ত নিরাপত্তারক্ষীর জামিন হয়েছে, তা বাতিলের বিষয়ে শিয়ালদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে আবেদন জানানে হয়েছে। তার শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৯ এপ্রিল। জামিনপ্রাপ্ত ওই দুই নিরাপত্তারক্ষীর নাম আশরাফুল রহমান ও শুভদীপ দাস। এদিন আদালতে মামলাটি উঠলে সরকার পক্ষ থেকে অভিযুক্ত তিন লিফটম্যানের জামিনের জোরালো আপত্তি জানানো হয়। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, ‘ধৃতদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। তাঁদের বিরুদ্ধে নানা গাফিলতির অভিযোগের প্রমাণ মিলেছে। তাঁরা কর্তব্য পালন না করে ঘুমোচ্ছিলেন। সেই কারণে বড়ো একটা অঘটন ঘটে যায়। তদন্ত চলছে। তাই এই সময় অভিযুক্তরা জামিন পেলে মামলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের জামিনের আবেদন নাকচ করা হোক।’ ধৃতদের তরফে আইনজীবী সপ্তর্ষি ঘোষ বলেন, ‘এই মামলায় নতুন কোনো অগ্রগতি নেই। আমাদের মক্কেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। যার কোনো ভিত্তি নেই। আইনের বিধান অনুসারে অভিযুক্ত লিফটম্যানদের বিরুদ্ধে বড়োজোর আর্থিক জরিমানা আইনে মামলা হতে পারে।’ সেই মর্মে কিছু আইনি নথি কোর্টে পেশ করা হয়। উভয় পক্ষের বক্তব্য‌ ঩শোনার পর বিচারক মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে ধৃতদের জামিনের আবেদন নাকচ করে দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ