Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় মৃত তিন, গ্রেফতার নেশাগ্রস্ত ভারতীয়

নেশাগ্রস্ত অবস্থায় ট্রাকের ধাক্কা! আমেরিকায় তিনজনকে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার করা উঠল এক ভারতীয় যুবককে। ধৃত জশনপ্রীত সিং (২১) দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মার্কিন মুলুকে বসবাস করছিল বলে খবর।

মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় মৃত তিন, গ্রেফতার নেশাগ্রস্ত ভারতীয়
  • ২৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া: নেশাগ্রস্ত অবস্থায় ট্রাকের ধাক্কা! আমেরিকায় তিনজনকে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার করা উঠল এক ভারতীয় যুবককে। ধৃত জশনপ্রীত সিং (২১) দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মার্কিন মুলুকে বসবাস করছিল বলে খবর। হাড়হিম করা এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সাল বের্নার্ডিনো কাউন্টিতে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার সময় মাদকের নেশায় আচ্ছন্ন ছিল জশনপ্রীত। ২০২২ সালে সে দক্ষিণ সীমান্ত দিয়ে আমেরিকায় পা রাখে। সেবছর মার্চ মাসেই জশনপ্রীতকে গ্রেফতার করে ইউএস বর্ডার প্যাট্রোল। কিন্তু পরে তাকে ছেড়ে দেয় জো বাইডেন প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, জশনপ্রীতের কাছে অভিবাসন সংক্রান্ত কোনও বৈধ নথি মেলেনি।

Advertisement

জশনপ্রীতের ট্রাকের সামনে থাকা ড্যাশক্যামের ভিডিওয়ে দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে দু’টি এসইউভিকে ধাক্কা মারে জশনপ্রীতের ট্রাক। তারপর আরও একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে জশনপ্রীতের ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। কিছুক্ষণ এগিয়ে সেটি রাস্তার ধারে গিয়ে দাঁড়ায়। পুলিশ জানিয়েছে, সামনে গাড়ি থাকা সত্ত্বেও ট্রাকের গতি কমায়নি জশনপ্রীত। ঘটনাস্থলে পৌঁছেই জশনপ্রীতকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। টক্সিকোলজি পরীক্ষায় ধৃতের মাদকের নেশার বিষয়টি ধরা পড়েছে। পুলিশ অফিসার রড্রিগো জিমেনেজ বলেন, ‘হাসপাতালে মেডিকেল অফিসাররা ধৃতকে পরীক্ষা করেন। সেখানেই জানা যায়, মাদকের নেশায় ট্রাক চালাচ্ছিল ওই যুবক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ