Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ন্যাজাটে গুলিবিদ্ধ ওসি সহ তিন

ন্যাজাট থানার অন্তর্গত ১৪ নম্বর বামনঘেরি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর আটকাতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি ভরতপ্রসূন পুরকাইত, রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সাব ইনস্পেক্টর  সহ তিন জন পুলিশ কর্মী।

ন্যাজাটে গুলিবিদ্ধ ওসি সহ তিন
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যাজাট থানার অন্তর্গত ১৪ নম্বর বামনঘেরি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর আটকাতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি ভরতপ্রসূন পুরকাইত, রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সাব ইনস্পেক্টর  সহ তিন জন পুলিশ কর্মী। অভিযোগ, এদিন সন্ধ্যায় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙতে আসে বিজেপির সশস্ত্র বাহিনী। শুরু হয় মারধর। খবর পেয়ে  ন্যাজাট থানার ওসি  সহ তিন পুলিশ কর্মী ও সিআরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে আসে। পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। তাতেই গুলিবিদ্ধ হন এক মহিলা কনস্টেবল সহ তিন পুলিশকর্মী। সিআরপিএফ জওয়ানদেরও ছররা গুলি লেগেছে। রাতে তাঁদের কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ