Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে টিকিট না পাওয়া ৩ বিজেপি নেতাকে নির্বাচনের গুরুদায়িত্ব, ইস্তফা দিলেন একজন

টিকিটের দৌড়ে থেকেও শেষমুহূর্তে ছিটকে যাওয়া তিন নেতাকে মাথায় রেখে নন্দীগ্রাম উপ নির্বাচনের স্টিয়ারিং কমিটি গড়েছিল বিজেপি।

নন্দীগ্রামে টিকিট না পাওয়া ৩ বিজেপি নেতাকে নির্বাচনের গুরুদায়িত্ব, ইস্তফা দিলেন একজন
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: টিকিটের দৌড়ে থেকেও শেষমুহূর্তে ছিটকে যাওয়া তিন নেতাকে মাথায় রেখে নন্দীগ্রাম উপ নির্বাচনের স্টিয়ারিং কমিটি গড়েছিল বিজেপি। সেই তালিকায় নিজের নাম দেখার পরই দায়িত্ব থেকে তা থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন কমিটির কো-কনভেনার তথা বিজেপির জেলা সহ সভাপতি অঞ্জন ভারতী। মোট ১৬ জনের ওই কমিটিতে অনেক যোগ্য এবং দক্ষ নেতাকে রাখা হয়নি বলে অঞ্জনবাবুর অভিযোগ। সকাল থেকে এনিয়ে লাগাতার ফোন পাওয়ার পরই তিনি নন্দীগ্রাম উপ নির্বাচনের স্টিয়ারিং কমিটির কো-কনভেনারের পদ থেকে ইস্তফা দিলেন বলে ফেসবুকে ঘোষণা করেছেন।বৃহস্পতিবার রাতে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় সিনহা নন্দীগ্রাম বিধানসভা এলাকার ১৬ জন নেতার একটি স্টিয়ারিং কমিটি তৈরি করেন। শুক্রবার সকালে সেই কমিটির তালিকা প্রকাশ্যে আসে। কমিটির চেয়ারম্যান হয়েছেন মেঘনাদ পাল। বিজেপির দলের জেলা সাধারণ সম্পাদক। এছাড়া, কনভেনার হয়েছেন জেলা সহ সভাপতি প্রলয় পাল। কো-কনভেনার করা হয় আরও এক জেলা সহ সভাপতি অঞ্জন ভারতীকে। বাকি ১৩ জনকে স্টিয়ারিং কমিটির সদস্য রাখা হয়েছে। সাহেব দাস, অশোক করণ, অভিজিৎ মাইতি সহ দুই পঞ্চায়েত সমিতির সভাপতিরা ওই কমিটির সদস্য।

Advertisement

নন্দীগ্রাম উপ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে বিজেপির তিন নেতার নাম জোরালোভাবে ওঠে এসেছিল। তাঁদের ঘনিষ্ঠ অনুগামীরাই এনিয়ে ফেসবুকে প্রচার শুরু করে দিয়েছিলেন। কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছিলেন। প্রার্থী নিয়ে টানাপোড়েন চলার বিষয় সম্পর্কে বিজেপি নেতৃত্বও বেশ ওয়াকিবহাল ছিল। যে কারণে ১৫সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার সময়ই প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। কোনো ভূমিপুত্র নয়, প্রার্থী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ।মনের ভিতর কষ্ট চেপেই মেঘনাদ পাল থেকে প্রলয় পালরা নির্বাচনি কর্মসূচিতে শামিল। বিজেপি নেতৃত্ব ওই তিন নেতাকে মাথায় রেখে স্টিয়ারিং কমিটি গড়েছিল। কিন্তু, সেই দায়িত্ব তাঁর পক্ষে নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন অঞ্জন ভারতী। আর এনিয়েই গুঞ্জন শুরু হয়েছে। অঞ্জনবাবু বলেন, ‘গত ২৩ এপ্রিল বিধানসভা ভোটে দক্ষতার সঙ্গে কাজ করা নেতৃত্বকে ওই স্টিয়ারিং কমিটিতে রাখা হয়নি। সোনাচূড়ার সত্যজিৎ মণ্ডল, আমদাবাদের দিলীপ পাল সহ অনেক নেতা এই কমিটিতে কেন স্থান পেলেন না, সেটা বুঝতে পারছি না। গোকুলনগর গ্রাম পঞ্চায়েত থেকে চারজন নেতাকে স্টিয়ারিং কমিটিতে রাখা হয়। অথচ, সোনাচূড়ার একজনও জায়গা পেলেন না। কমিটির সদস্য সংখ্যা আরও বাড়িয়ে দক্ষ সংগঠকদের রাখা উচিত ছিল বলে আমার মত।’ শুক্রবার সকাল থেকে এ঩নিয়ে অনেকেই ফোন করেছেন। তাই আমার পক্ষে ওই কমিটির কো-কনভেনার পদ সামলানো সম্ভব নয় বলে দলকে জানিয়ে দিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ