সংবাদদাতা, ইসলামপুর: তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পুলিস। বুধবার সন্ধ্যায় গোয়ালপোখরের গদিটোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।

সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, ফরেনার অ্যাক্টে বাংলাদেশের তিন নাগরিককে কোর্টে তোলা হয়েছিল। ধৃতরা হল মহম্মদ মুরতাজ আলি, মহম্মদ আলি ও প্রবীন রায়। আদালত তাদের চারদিনের পুলিস রিমান্ডের নির্দেশ দিয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গদিটোল এলাকায় মহম্মদ মাসুদের বাড়িতে কয়েকদিন আশ্রয় নিয়েছিল ওই তিনজন। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, শ্রমিকের কাজ করার জন্য বাংলাদেশ থেকে এদেশে এসেছে ধৃতরা। এখন থেকে অন্য কোনও রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল।