Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কসবায় কেন্দ্রীয় এজেন্সির হাতে আটক তিন

কসবার একটি ফ্ল্যাট থেকে তিন সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে

কসবায় কেন্দ্রীয় এজেন্সির হাতে আটক তিন
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবার একটি ফ্ল্যাট থেকে তিন সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে। রবিবার দুপুরে কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা ওই ফ্ল্যাটে গিয়ে তাদের পাকড়াও করেন। প্রাথমিক তদন্তে কেন্দ্রীয় এজেন্সির অনুমান, তাদের জঙ্গি যোগ আছে। তারা আইএস-এর হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছিল। তাদের বিষয়ে খোঁজখবর চলছে। যদিও কেন্দ্রীয় এজেন্সির তরফে সরকারিভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তাঁদের কর্তারাও সরকারিভাবে মুখ খোলেননি এখনও। জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সক্রিয়। সেখান থেকে সংগঠনের জন্য সদস্য সংগ্রহ ও জিহাদি ভাবধারার প্রচার চলছে। একাধিক ভুয়ো প্রোফাইল খুলেছে তারা। সেই কারণে কেন্দ্রীয় গোয়েন্দারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিশেষ নজরদারি চালাচ্ছেন। সেই সূত্রে কসবার ওই তিন যুবকের বিষয়ে তথ্য আসে। জানা যায়, তারা  জেহাদি ভাবধারা প্রচার চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই তাদের সম্পর্কে তথ্য জোগাড় চলে। সমস্ত তথ্য মেলার পরই এদিন তাদের আটক করা হয় তাদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ