Bartaman Logo
১০ জুন, ২০২৬

মহুয়াকে হুমকি, অশ্লীল মন্তব্য

যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নতুন ফাইল প্রকাশ হতেই বিশ্বজুড়ে সাড়া পড়ে গিয়েছে। এরইমাঝে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য।

মহুয়াকে হুমকি, অশ্লীল মন্তব্য
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

নয়াদিল্লি: যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নতুন ফাইল প্রকাশ হতেই বিশ্বজুড়ে সাড়া পড়ে গিয়েছে। এরইমাঝে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন কূটনীতিবিদ হরদীপ সিং পুরীকে ইমেল করেছিলেন এপস্টাইন। সেই সংক্রান্ত স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করতেই হুমকির মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের দাবি, ইতিমধ্যেই তাঁকে ফোন করে ওই পোস্টটি মুছে ফেলার অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর মহুয়াকে নানাভাবে হুমকি দেওয়ার পাশাপাশি নেটমাধ্যমে অশ্লীল মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে অবিলম্বে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সূত্রে খবর, ওই মেলে হরদীপকে দ্রুত ভিসার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেছিলেন এপস্টাইন। কারণ তাঁর এক সহকারীর ভারতে আসার কথা ছিল। সেই কাজে সাহায্যও করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ