কাশ্মীরে লস্কর-ই-তোইবায় নিয়োগের চক্র ফাঁস, উপত্যকাজুড়ে শুরু তল্লাশি
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: সোশ্যাল মিডিয়ায় জম্মু ও কাশ্মীরের যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবায় শামিল করার চেষ্টা। শুক্রবার জঙ্গি নিয়োগের বড়োসড়ো চক্র ফাঁস করল কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে)। স্থানীয় পুলিশ-প্রশাসনকে সঙ্গে নিয়ে এদিন বদগাঁও, শ্রীনগর, বিজবেহারা, অনন্তনাগের মাট্টান, পুলওয়ামার একটি গ্রাম সহ মোট ছ’টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাও। জানা গিয়েছে, প্রায় তিন বছর আগের এক মামলার সূত্র ধরেই এই অভিযান। দীর্ঘদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছিল কয়েকজন। আর এই মডিউলের নেপথ্যে ছিল পাকিস্তানের কয়েকজন হ্যান্ডলার। লস্কর-ই-তোইবা সহ একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে তরুণদের দেশের বিরুদ্ধে নানা ধরনের উস্কানি দেওয়া হত। 

Advertisement

অভিযানে নেমে মহম্মদ ইয়াসিন মীর, পীরজাদা আনাায়ত উল্লাহ শাহ সহ বেশ কয়েকজনের বাড়িতে ঢুকে খোঁজখবর নেন তদন্তকারী আধিকারিকরা। একাধিক ডিজিটাল ডিভাইস ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।