Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কপিলকে হুমকি, গ্রেফতার ১

লাগাতার হুমকি ফোন পাচ্ছিলেন কমেডিয়ান কপিল শর্মা। সম্প্রতি তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এবার সেই অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বইয়ের অপরাধ দমন শাখা।

কপিলকে হুমকি, গ্রেফতার ১
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লাগাতার হুমকি ফোন পাচ্ছিলেন কমেডিয়ান কপিল শর্মা। সম্প্রতি তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এবার সেই অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বইয়ের অপরাধ দমন শাখা। জানা গিয়েছে, তার নাম দিলীপ চৌধুরী। অভিযোগ, গ্যাংস্টার রোহিত গোদারা ও গোল্ডি ব্রারের নাম করে কপিলকে লাগাতার হুমকি দিচ্ছিল উত্তর ২৪ পরগণার দিলীপ। দাবি করেছিল ১ কোটি টাকাও। অভিযুক্তকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তের সঙ্গে সরাসরি ওই গ্যাংস্টারদের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ