Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের হুমকি মেইল স্বাস্থ্যভবনে

ফের হুমকি ই-মেইল এল স্বাস্থ্যভবনে। সোমবারের মতো মঙ্গলবারও অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার (প্রশাসন) ই- মেইল অ্যাকাউন্টে আসে হুমকি মেইল।

ফের হুমকি  মেইল স্বাস্থ্যভবনে
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের হুমকি ই-মেইল এল স্বাস্থ্যভবনে। সোমবারের মতো মঙ্গলবারও অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার (প্রশাসন) ই- মেইল অ্যাকাউন্টে আসে হুমকি মেইল। সোমবার স্বাস্থ্যভবনের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকলেও মঙ্গলবার তা করেই বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়। এর জন্য এদিন বিকেল ৫টার মধ্যে দপ্তর খালি করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। খবর পেয়ে পুলিস-কুকুর নিয়ে ডগ স্কোয়াডের কর্মীরা স্বাস্থ্যভবন আসেন। পুলিস জানিয়েছে, ভুয়ো মেইল। তদন্ত চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ