Bartaman Logo
১০ জুন, ২০২৬

থানেতে সেলফির বলি বাঙালি তরুণ

থানেতে সেলফির বলি বাঙালি তরুণ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
থানে: রেল লাইনে দাঁড়িয়ে সেলফির নেশাই  প্রাণ কাড়ল ২৪ বছরের এক বাঙালি তরুণের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। কল্যাণের এক জিআরপি আধিকারিক জানিয়েছেন, বদলাপুর ও আম্বেরনাথ স্টেশনের মাঝে একটি ফ্লাইওভারের নীচে রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই তরুণ। সেইসময় একটি দূরপাল্লার ট্রেন তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মৃতের নাম শাহির আলি। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। থানের আম্বেরনাথ এলাকায় তাঁর আত্মীয়রা থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কল্যাণ জিআরপির আধিকারিকরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ