Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঠান্ডায় কাঁপল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ, মরশুমের প্রথম শীতলতম দিন

ঠান্ডায় কাঁপল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ, মরশুমের প্রথম শীতলতম দিন
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুপুরের পর রোদের দেখা নেই। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। শক্রবার এমনই আবহাওয়া ছিল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের। যা মরশুমের প্রথম শীতলতম দিন। এমন আবহাওয়া আরও চারদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে তাদের বক্তব্য, পাহাড়ের উঁচু উপত্যকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা প্রবল। পাশাপাশি সমতলে কুয়াশা ও ঠান্ডার দাপট বাড়বে। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, পশ্চিমীঝঞ্ঝার জেরে পাহাড় সহ সমতলে এমন আবহাওয়া তৈরি হয়েছে। আরও চারদিন এমন আবহাওয়া থাকবে। 
Advertisement
এদিন সকালে শিলিগুড়িতে একঝলক সূর্যের দেখা মেলে। দুপুরের আগেই সূর্য উধাও হয়ে যায়। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। তাই দিনভর ঠান্ডায় কেঁপেছে শিলিগুড়ি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এদিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য শহরের তাপমাত্রাও একইরকম ছিল। দার্জিলিং পাহাড়ের রাজভবন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস।
সম্পর্কিত সংবাদ