সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট থানা চত্বরে নির্মীয়মাণ ওয়্যারলেস ও কন্ট্রোল রুমের কাজ খতিয়ে দেখলেন দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তাল। এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিস সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ সহ অন্যান্যরা। পুলিস সূত্রে খবর, নতুন ভবন তৈরি হয়েছে। কাজ প্রায় শেষের দিকে। নতুন ভবন থেকেই এবার কন্ট্রোল রুম হচ্ছে। ওই ভবন জানুয়ারিতে উদ্বোধন হবে। পুলিস সুপার বলেন, নতুন ভবন দ্রুত উদ্বোধন করা হবে।



