Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

থানায় বিজেপি প্রার্থীকে হেনস্তার অভিযোগ দায়ের

থানায় বিজেপি প্রার্থীকে হেনস্তার অভিযোগ দায়ের
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার উপ নির্বাচনের দিন দলীয় প্রার্থী রাহুল লোহারকে শারীরিকভাবে হেনস্তা, প্রাণনাশের হুমকি ও তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। এনিয়ে বিজেপি ২৪ জন তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করেছে। বিজেপির জেলা সভাপতি সাংসদ মনোজ টিগ্গা বলেন, বুধবার মুজনাই চা বাগানের ৬০ ও ৬২ নম্বর বুথে আমাদের দলীয় প্রার্থী রাহুল লোহারের গাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। দলীয় প্রার্থীকে শারীরিকভাবে হেনস্তা করার পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। তার জন্যই দলের তরফ থেকে ২৪ জন তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো বলেন, বিজেপির এই অভিযোগ পুরোটাই সাজানো। ভোটে সহানুভুতি আদায়ের জন্য তারা নিজেরাই দলীয় প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এদিকে, অভিযোগ পেয়ে পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ