Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঠাকুরঘর থেকে চুরি করণদিঘিতে 

ঠাকুরঘর থেকে চুরি করণদিঘিতে 
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য করণদিঘিতে। শুক্রবার রাতে কৌশিক রায়ের বাড়ির ঠাকুরঘর থেকে বিয়ের উপহার সামগ্রী সহ পুজোর বাসনপত্র চুরি গিয়েছে। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে স্কুলপাড়ায় চুরি ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তিনদিন আগে করণদিঘি থানার পাশে শনিমন্দিরের দানবাক্স থেকে প্রায় চারহাজার টাকা চুরি যায়। করণদিঘি বাসস্ট্যান্ড থেকে একটি পিকআপ ভ্যানও চুরি যায়। 
Advertisement
ব্যবসায়ী কৌশিকবাবু জানান, তিনদিন আগে তাঁর ছেলের বিয়ে হয়েছে। বাড়িতে কিছু আত্মীয় এখনও রয়েছে। বিয়ের বিভিন্ন উপহার ঠাকুরঘরের বারান্দায় রাখা ছিল। সেই সামগ্রী রাতে চুরি গিয়েছে। কৌশিক বলেন, বারান্দায় লাগানো সিসি ক্যামেরা থেকে দেখা গিয়েছে, একজন রান্নাঘরের পাশে প্রাচীর টপকে বাড়িতে ঢুকে চুরি করে পালিয়ে যায়। করণদিঘি থানার কাছাকাছি এলাকায় চু‌঩রি বেড়ে যাওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। 
করণদিঘির বাসিন্দা নিলয় মণ্ডল জানান, কয়েকদিন আগে পিকআপ ভ্যান চুরির কোনও কিনারা করতে পারেনি পুলিস। তারই মাঝে ফের চুরি। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, দুটি চুরির তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ