সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার কুমারগ্রাম ব্লকের বারোবিশা হাইস্কুল মাঠে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম মহামহোৎসব ও বারোবিশা সৎসঙ্গ মন্দিরের বার্ষিক উৎসব হল। সকাল থেকে দিনভর উত্সব চলে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও নিম্ন অসমের বহু শিষ্য ও সাধারণ মানুষ উৎসবে যোগ দেন। সমবেত প্রার্থনা, শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ, সঙ্গীতাঞ্জলি, বর্ণাঢ্য শোভাযাত্রা, সৎসঙ্গী সম্মেলন, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো দিনভর চলে নানা কর্মসূচি।



