নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা জলপাইগুড়িতে! পৃথক দু’টি পথ দুর্ঘটনার বলি হতে হল দু’জনকে। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন। দুটি দুর্ঘটনা ঘটে আজ শনিবার সকালে।
Advertisement
জানা গিয়েছে, আজ সকালে লাটাগুড়ির কাছে সিঙ্গিমারি ফ্লাইওভারে বাসের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তার জেরে মৃত্যু হয়েছে বিশেষ পাল নামক বছর ২২-এর এক যুবকের। তাঁর বাড়ি জলপাইগুড়ির বেগুনটারি এলাকায়। বান্ধবীকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিনি। বর্তমানে ওই বান্ধবীর অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে রেফার করা হয়েছে।
অন্যদিকে, অপর দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গোশালা মোড়ে। একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রীতম পাইন নামক বছর ২০-এর এক যুবকের। মৃতের বাড়ি এই জেলারই খোলাচাঁদফাঁপড়িতে। তাঁর সঙ্গে গুরুতর জখম হয়েছেন মৃতের এক ভাইও। তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।