নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ঠিক যেন সিনেমা! প্রায় ১০ কিলোমিটার তাড়া করে ৩০টি গবাদি পশুসহ একটি কন্টেইনার আটক করল ময়নাগুড়ি থানার পুলিস। ময়নাগুড়ির টোল প্লাজার সামনে থেকে গাড়িটিকে পাকড়াও করা হয়েছে। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে ময়নাগুড়ি থানা।
Advertisement
পুলিস সূত্রে খবর, সোমবার রাতে থানায় খবর আসে বিহারের একটি কন্টেইনারে করে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে পুলিস। গাড়িটিকে দেখে দাঁড় করানোর চেষ্টা করা হলেও গাড়িটি পালিয়ে যায়। এরপরই সেই গাড়িটির পেছনে ধাওয়া করে তারা। ১০ কিলোমিটার দূরে টোল প্লাজার সামনে গাড়িটিকে আটক করা হয়। গবাদি পশু পরিবহণের কোন কাগজ পত্র দেখাতে না পারার কারণে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম হাবিবুল রহমান রহমান আলম ও মোহাম্মদ রফিক।
অপরদিকে, সোমবার রাতেই জলপাইগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে আসা একটি পিকআপ গাড়ি আটক করে ময়নাগুড়ি থানার পুলিস। উল্লাডাবরী এলাকায় এই অভিযান চালানো হয়। সেই অভিযানেও উদ্ধার হয় ৬টি গবাদি পশু।
অপরদিকে, সোমবার রাতেই জলপাইগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে আসা একটি পিকআপ গাড়ি আটক করে ময়নাগুড়ি থানার পুলিস। উল্লাডাবরী এলাকায় এই অভিযান চালানো হয়। সেই অভিযানেও উদ্ধার হয় ৬টি গবাদি পশু।