Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুচর কল্যাণ সমিতির এবারের আকর্ষণ ‘মা এল রে পুতুলের ঘরে’

এক সময় বাড়ির শিশুদের খেলার জন্য কাঠের পুতুল দেওয়ার রেওয়াজ ছিল। সেই পুতুল খেলা আজ অতীত। সেই নস্টালজিয়া ফিরে আসবে এবারের দুর্গাপুজোয়।

বালুচর কল্যাণ সমিতির এবারের আকর্ষণ ‘মা এল রে পুতুলের ঘরে’
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, মালদহ: এক সময় বাড়ির শিশুদের খেলার জন্য কাঠের পুতুল দেওয়ার রেওয়াজ ছিল। সেই পুতুল খেলা আজ অতীত। সেই নস্টালজিয়া ফিরে আসবে এবারের দুর্গাপুজোয়। ইংলিশবাজার শহরের দক্ষিণ বালুচর সর্বজনীন দুর্গোৎসব কমিটির সহযোগিতায় বালুচর কল্যাণ সমিতির পরিচালনায় দুর্গাপুজো মণ্ডপ সেজে উঠবে।

Advertisement

৫৯ তম বর্ষে তাদের আকর্ষণ, ‘মা এল রে পুতুলের ঘরে’। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এবারের বাজেট ৪২ লক্ষ টাকা। প্রবীণরা মণ্ডপে ঢুঁ দিলেই ফিরে যাবেন শৈশবে। ফিরে পাবেন পুরনো দিনের স্মৃতি। আর খুদেরা আনন্দ উপভোগ করবে। রবিবার জাঁকজমকভাবে খুঁটিপুজো অনুষ্ঠিত হয়েছে। এদিন থেকে মণ্ডপের কাজ শুরু হয়ে গিয়েছে। চতুর্থীতে পুজোর উদ্বোধন হবে। ওই দিন থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপের গেট খুলে দেওয়া হবে। এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাকলি চৌধুরী, ক্লাব সভাপতি অমিতাভ মৈত্র, ক্লাবের কার্যকরী সভাপতি শ্রীগোপাল ভূতরা, পুজো কমিটির সম্পাদক অমিতাভ শেঠ, অন্যতম সদস্য অশোক চক্রবর্তী সহ অন্যরা। 
বালুচর কল্যাণ সমিতি গৌড়বঙ্গের মধ্যে বিগ বাজেটের পুজো করে নজর কাড়ে। পুজোর কয়েকদিন রাতজুড়ে দর্শনার্থীদের জনস্রোত দেখা যায়। পুজো কমিটির সম্পাদক বলেন, আমাদের থিম ‘মা এল রে পুতুলের ঘরে’। কাঠের পুতুল দিয়ে পুজো মণ্ডপ হবে। মা সাবেকি। চন্দননগরের আলোকসজ্জা থাকছে। বাজেট ৪২ লক্ষ। পুজোয় দর্শনার্থীদের জন্য জল, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থাকবে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ