Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির বিরুদ্ধে এবার ঝান্ডা ছাড়াই বাম ‘পথ দখল’

বিজেপির বিরুদ্ধে আবার পথে বামেরা। মঙ্গলবার বাম ছাত্র সংগঠনগুলি বিজেপির নীতির বিরুদ্ধে কলেজ স্ট্রিটে মিছিল করেছিল। বুধবার ঝান্ডা ছাড়া হল নাগরিক মিছিল। অংশ নিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী সহ একাধিক সিপিএম নেতা-কর্মী।

বিজেপির বিরুদ্ধে এবার ঝান্ডা ছাড়াই বাম ‘পথ দখল’
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির বিরুদ্ধে আবার পথে বামেরা। মঙ্গলবার বাম ছাত্র সংগঠনগুলি বিজেপির নীতির বিরুদ্ধে কলেজ স্ট্রিটে মিছিল করেছিল। বুধবার ঝান্ডা ছাড়া হল নাগরিক মিছিল। অংশ নিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী সহ একাধিক সিপিএম নেতা-কর্মী। বিকেলে ভারতীয় জাদুঘর থেকে আকাদেমি অব ফাইন আর্টস পর্যন্ত মিছিল হয়। উপস্থিত ছিলেন নাট্যকার চন্দন সেন (সিনিয়র), চন্দন সেন, অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ প্রমুখ। ছিলেন অভয়া আন্দোলনে যুক্ত চিকিত্সকদের একাংশ।

Advertisement

ককরোচ জনতা পার্টির ডাকে শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে হওয়া আন্দোলনে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছে বামেরা। অনেকের বক্তব্য, জেন জি আন্দোলনের ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগে অক্সিজেন মিলেছে। শুক্রবার বিশাল মিছিলের পর বামেদের উপলব্ধি, বিজেপির বিরুদ্ধে তরুণ প্রজন্মের মারাত্মক ক্ষোভ জন্মেছে। সেই ক্ষোভ কাজে লাগাতে সক্রিয় ভূমিকা নিতে হবে। বামেদের পালটা বিজেপিও মিছিল করে। সেই মিছিল থেকে লাল ঝান্ডা পোড়ানো হয়েছে বলে ওঠে অভিযোগ। এই অবস্থায় তেড়েফুঁড়ে আন্দোলনের পথে হাঁটছে বামেরা। মিছিলে অংশগ্রহণ তার স্পষ্ট ইঙ্গিত। পরপর দু’দিন মিছিলে বিপুল জমায়েত চাঙ্গা করেছে বামেদের। এর পাশাপাশি দিল্লিতে ঐশী ঘোষের খোঁজে দলের সদর দপ্তরে দিল্লি পুলিশের পা রাখা ক্ষোভ বৃদ্ধি করেছে সব বাম কর্মী-সমর্থকের। এর পাশাপাশি ককরোচ পার্টির আশুতোষ রাঙ্কা বলেছেন, ‘ঐশীর সঙ্গে কিছু হলে সরকারকে নজিরবিহীন আন্দোলন দেখতে হবে।’
বুধবার মিছিলে উপস্থিত ছাত্রনেতাদের সাবাসি জানিয়েছেন বাম মনোভাবাপন্ন অভিনেতারা। আকাদেমির সামনে মুক্তমঞ্চে মিছিল শেষ হওয়ার পর সংক্ষিপ্ত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বক্তব্য রাখেন চন্দন সেন (সিনিয়র), বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। অনেকের বক্তব্য, দেশজুড়ে ছাত্র আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইতিহাস তৈরি করেছে। সেই ইতিহাসের পাশে দাঁড়াতেই মিছিল। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে পুলিশি আক্রমণের বিরুদ্ধে সকল আন্দোলনকারীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতেও এই মিছিল। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘মানুষ বুঝতে পারছে আরএসএস পরিচালিত বিজেপি সরকার নানাভাবে আক্রমণ করছে। ছাত্রদের দাবি সমর্থনযোগ্য। ওদের এভাবে মারবে? সরকার ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তারপর সরকারের চোখরাঙানি চলছে। ভয়, চোখরাঙানি প্রতিহত করতে মানুষ রাস্তায় নেমেছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ