Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার বারাকপুর স্টেশনে দাঁড়াবে মা তারা এক্সপ্রেস

বারাকপুরের মানুষের দাবি মেনে সোমবার থেকে মা তারা এক্সপ্রেস বারাকপুর স্টেশনে দাঁড়াবে। রেলমন্ত্রক থেকে বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এবার বারাকপুর স্টেশনে দাঁড়াবে মা তারা এক্সপ্রেস
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের মানুষের দাবি মেনে সোমবার থেকে মা তারা এক্সপ্রেস বারাকপুর স্টেশনে দাঁড়াবে। রেলমন্ত্রক থেকে বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বৃহস্পতিবার সকালে বারাকপুর পুরসভায় সাংবাদিক বৈঠকে বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা আবেদন করেছিলাম, মা তারা এক্সপ্রেস সহ উত্তরবঙ্গে যাওয়া বিভিন্ন ট্রেন যেন বারাকপুর স্টেশনে দাঁড়ায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে সেই আবেদন জানিয়েছিলাম। বুধবার রেলমন্ত্রক জানিয়েছে, সোমবার থেকে মা তারা এক্সপ্রেস যাওয়া এবং আসার সময় বারাকপুর স্টেশনে দাঁড়াবে। এটা বারাকপুরবাসীর কাছে খুবই খুশির খবর। বারাকপুর স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারিত হওয়ার পরে অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলিও দাঁড়াবে বলে আমরা আশাবাদী। আর বারাকপুর থেকে বেশি পরিমাণ টিকিট কাটা হলে আরও রেল পরিষেবা পাওয়া যাবে বলে আশাবাদী বিধায়ক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য উপহার তুলে দিলেন। আমরা সবাই খুবই খুশি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ