Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

এবার আঞ্চলিক স্তরে ‘গো গ্যাস’ ডিস্ট্রিবিউটরশিপ

এবার জেলা ও অঞ্চল ভিত্তিক ডিস্ট্রিবিউটরশিপ দিতে চলেছে ‘গো গ্যাস’। যেভাবে এলপিজির চাহিদা বাড়ছে, তার সঙ্গে সংগতি রাখতেই এবার বড়ো শহরের বাইরে আরো নিবিড়ভাবে ডিস্ট্রিবিউটরশিপ ব্যবস্থা চালু করতে চায় তারা।

এবার আঞ্চলিক স্তরে ‘গো গ্যাস’ ডিস্ট্রিবিউটরশিপ
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার জেলা ও অঞ্চল ভিত্তিক ডিস্ট্রিবিউটরশিপ দিতে চলেছে ‘গো গ্যাস’। যেভাবে এলপিজির চাহিদা বাড়ছে, তার সঙ্গে সংগতি রাখতেই এবার বড়ো শহরের বাইরে আরো নিবিড়ভাবে ডিস্ট্রিবিউটরশিপ ব্যবস্থা চালু করতে চায় তারা। যাঁরা স্বাধীনভাবে দীর্ঘ঩মেয়াদি ব্যবসা করতে আগ্রহী, তাঁদের কাছে এটি অত্যন্ত সদর্থক ভূমিকা নেবে বলে মনে করে সংস্থাটি। সুষ্ঠুভাবে ব্যবসা চালানো, নির্দিষ্ট সময়ের মধ্যে সিলিন্ডার ডেলিভারি, স্থানীয় বাজার সম্পর্কে সম্যক ধারণা এবং অত্যন্ত ভালো পরিষেবা এই ব্যবসায় সাফল্য এনে দেবে বলে দাবি করেছে গো গ্যাস। তাদের বক্তব্য, গত ৩০ বছর ধরে বহু গ্রাহক তাদের পরিষেবায় সন্তুষ্ট। সেই কারণেই ২৫টি রাজ্যে আড়াই হাজারের বেশি সফলভাবে ব্যবসা করতে পারছেন। ৬৮টি আধুনিক বটলিং প্ল্যান্ট, ৭০০টির বেশি গাড়ি, তিনশোর বেশি অটো এলপিজি স্টেশন, ৫০টি সিএনজি স্টেশনসহ অন্যান্য পরিকাঠামো তাদের এই সাফল্য এনে দিয়েছে বলে দাবি করেছে গো গ্যাস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ