Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আউটডোরে টেবিলের নীচে কুকুর! কী বক্তব্য হাসপাতালের কর্তৃপক্ষের ?

রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের পর এবার ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। রাজগঞ্জে হাসপাতালের বেডে আরাম করে কুকুর শুয়ে থাকতে দেখা যায় কয়েকদিন আগে।

আউটডোরে টেবিলের নীচে কুকুর! কী বক্তব্য হাসপাতালের কর্তৃপক্ষের ?
  • ৩১ জুলাই, ২০২৬ ২২:৩০
Prefer us on Google

রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের পর এবার ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। রাজগঞ্জে হাসপাতালের বেডে আরাম করে কুকুর শুয়ে থাকতে দেখা যায় কয়েকদিন আগে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। এবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালের আউটডোরে টেবিলের নীচে কুকুর শুয়ে থাকার দৃশ্য সামনে এল। এক ব্যক্তি মোবাইলে রেকর্ড করেছেন সেই ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি 'বর্তমান'। 

Advertisement

এনিয়ে ধূপগুড়ির বিএমওএইচ দেবদাস মণ্ডলের দাবি, আমাদের নিজস্ব কোনো নিরাপত্তাকর্মী নেই। পুরসভা থেকে আমাদের তিন জন নাইট গার্ড দেওয়া হয়েছে। কিন্তু এত কম সংখ্যক নিরাপত্তারক্ষী দিয়ে হাসপাতালে কুকুর, বিড়াল পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। আশাকরি আমরা সিকিউরিটি গার্ড পাব। আজ রোগী কল্যাণ সমিতির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ