Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১১-১২ ফেব্রুয়ারি ঠান্ডা বাজি তৈরির প্রশিক্ষণ মহেশতলায়, এই বাজি হবে ধোঁয়াহীন, পরিবেশবান্ধব

পরিবেশবান্ধব, তাপ সহনীয় এবং ধোঁয়াহীন কোল্ড ফায়ার ক্র্যাকারস তৈরির পথে এগচ্ছে রাজ্যের আতশবাজির সঙ্গে যুক্তরা।

১১-১২ ফেব্রুয়ারি ঠান্ডা বাজি তৈরির প্রশিক্ষণ মহেশতলায়, এই বাজি হবে ধোঁয়াহীন, পরিবেশবান্ধব
  • ২৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ:  পরিবেশবান্ধব, তাপ সহনীয় এবং ধোঁয়াহীন কোল্ড ফায়ার ক্র্যাকারস তৈরির পথে এগচ্ছে রাজ্যের আতশবাজির সঙ্গে যুক্তরা। কারণ, এখন যে ধরনের আতশবাজি তৈরি হচ্ছে, তার তাপমাত্রা, ধোঁয়া অনেক বেশি। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়়। ধোঁয়াহীন কোল্ড ফায়ার ক্র্যাকারসে দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই। এটি পরিবেশ সহায়ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের বাজি যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করা যায়। ১১-১২ ফেব্রুয়ারি দু’দিন মহেশতলায় কোল্ড ফায়ার ক্র্যাকারস তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য জার্মানি এবং অন্য দেশ থেকে একদল বিশেষজ্ঞ আসছেন। এছাড়াও বিদেশ থেকে অনলাইনে প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকছে। বজবজ-মহেশতলা ফায়ার ওয়ার্কস ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান শুকদেব নস্করের দাবি, এই রাজ্য আগামী দু’-তিন বছরের মধ্যে ‘ঠান্ডা বাজি’র বিপ্লব করবে। এই প্রথম এখানে কোল্ড ক্র্যাকারস তৈরি হতে চলেছে। এব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়েছে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকারস ম্যানুফাকচার ওয়ার্কাস ইউনিয়ন। ঠান্ডা বাজি এখন চীন ও জার্মানি থেকে এদেশে আসছে। এই বাজি এ তৈরির পরিকাঠামো ও প্রশিক্ষণ কোনওটাই এখানে ছিল না। এখন বিদেশে এই বাজির চাহিদা বেশি। এই বাজিতে ঝুঁকি না থাকায় ঘরের ভিতরেই ফাটানো যায়।

Advertisement

ধীরে ধীরে এর চাহিদা বাড়ছে। শুকদেববাবু বলেন, এখন আতশবাজিতে ধোঁয়া বেশি। তাপমাত্রাও ১০০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে যায়। পরিবেশ দূষিত হয়। এছাড়াও দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেখানে ঠান্ডা বাজির তাপমাত্রা বড়জোর ওঠে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। বায়ুদূষণের হারও অনেকাংশে কমে যাবে। নিরি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬০ জন প্রথমে কোল্ড বাজি তৈরি হাতেকলমে শিখবেন। পরবর্তীকালে সকলেই ঠান্ডা বাজি তৈরির দিকে চলে যাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ