Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে চুরির কিনারা, গ্রেপ্তার ১

ফের চুরির ঘটনা সল্টলেকে। মঙ্গলবার রাতে এইচ এ ব্লকের বাড়ির তালা ভেঙে চুরি হয়েছে। তবে, ২৪ ঘণ্টার মধ্যেই ওই চুরির কিনারা করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।

সল্টলেকে চুরির কিনারা, গ্রেপ্তার ১
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের চুরির ঘটনা সল্টলেকে। মঙ্গলবার রাতে এইচ এ ব্লকের বাড়ির তালা ভেঙে চুরি হয়েছে। তবে, ২৪ ঘণ্টার মধ্যেই ওই চুরির কিনারা করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস। বুধবার অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম প্রবীর দাস। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ উঠেছে। সল্টলেকেও চুরি করে ধরা পড়েছে। যে বাড়িতে চুরি হয়েছে, তার একতলায় ভাড়াটিয়ারা থাকেন। মঙ্গলবার রাতে তাঁরা কেউ ছিলেন না। ধৃত ব্যক্তি ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকে। তারপর নগদ, রূপোর গয়না সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। চুরির আগে ওই ব্যক্তি বাড়ির ভিতরের সিসি ক্যামেরার সংযোগ কেটে দিয়েছিল। তবে, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখেই তাঁকে চিহ্নিত করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ