Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

একাধিক চুরিতে অভিযুক্ত, পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চোর

শেষরক্ষা হল না চোরের। জলঢাকা নদীর পাড়ে পরিত্যক্ত বাড়ি থেকেই চলত একাধিক চুরির পরিকল্পনা। আর সেই পরিকল্পনাকে ভেঙে দিল পুলিশ।

একাধিক চুরিতে অভিযুক্ত, পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চোর
  • ৩১ মে, ২০২৬ ১৩:৫৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: শেষরক্ষা হল না চোরের।  জলঢাকা নদীর পাড়ে পরিত্যক্ত বাড়ি থেকেই চলত একাধিক চুরির পরিকল্পনা। আর সেই পরিকল্পনাকে ভেঙে দিল পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে ময়নাগুড়ি থানার হাতে গ্রেপ্তার এক যুবক। গ্রেপ্তার করতে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের। চোর তখন গাঁজা সেবনে ব্যাস্ত। এমনটাই জানা গিয়েছে পুলিশ মারফত। তাঁরা আরও জানিয়েছেন অভিযুক্তের নাম শ্রীবাস মজুমদার। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির স্থানীয় বাসিন্দা।

Advertisement

জানা গিয়েছে, গত মঙ্গলবার অভিযুক্ত চড় চূড়াভান্ডার এলাকায় একটি বাড়িতে চুরি করে। সেদিন বাড়ির কর্তা বাড়িতে ছিলেন না। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে নগদ টাকা ও সোনার গয়না চুরি করে ওই বাড়ি থেকে চম্পট দেয় চোর। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের ভিত্তিতে একটি  বিশেষ অভিযান চালায় পুলিশের একটি দল। অবশেষে জলঢাকা নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গতকাল  শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। সেইখানে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গেই অভিযুক্তকে জেরা করা হচ্ছে এবং এর আগেও বিভিন্ন চুরির ঘটনার সঙ্গেও তার যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ