Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ওরা মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে’, ভোটের লাইনে দাঁড়িয়েই বিজেপিকে জবাব দেওয়ার আবেদন অভিষেকের

'বিজেপি সরকারে এসে মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে। বাংলাকে বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন, শোষণ করে এসেছে। তাই লাইনে দাঁড় করানোর বিরুদ্ধে ভোটের দিন লাইনে দাঁড়িয়েই তার জবাব দিতে হবে।’

‘ওরা মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে’, ভোটের লাইনে দাঁড়িয়েই বিজেপিকে জবাব দেওয়ার আবেদন অভিষেকের
  • ৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বলরাম দত্তবণিক, তারাপীঠ: ‘বিজেপি সরকারে এসে মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে। বাংলাকে বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন, শোষণ করে এসেছে। তাই লাইনে দাঁড় করানোর বিরুদ্ধে ভোটের দিন লাইনে দাঁড়িয়েই তার জবাব দিতে হবে।’ শনিবার তারাপীঠে হাসন কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নির্বাচনি জনসভায় এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, ‘এবারের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন প্রতিবাদের, প্রতিরোধের ও প্রতিশোধের নির্বাচন। যারা গরিব মানুষদের যখন তখন লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন।’ 

Advertisement

এদিন বক্তব্যের আগাগোড়াই অভিষেকের নিশানায় ছিল বিজেপি। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে এসআইআর, গ্যাসের হাহাকার নিয়ে বিজেপিকে তুলোধনা করেন তিনি। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের আগের ও বর্তমান দামের ফারাক তুলে ধরে অভিষেক বলেন, আজ সমস্ত জিনিসপত্রের দাম আজ উর্ধ্বমুখী। মোদি সরকার ৪০০টাকার গ্যাস এক হাজার টাকা কর মানুষকে সর্বাস্বান্ত করে টাকা নিয়ে যাচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে ১৫০০টাকা করে দিচ্ছে। আমরা দিচ্ছি, আর ওরা খাচ্ছে। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়ে অভিষেক বলেন, বাংলা আবাস যোজনায় গত দু’বছরে কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করেনি। বাংলার সরকার কয়েক লক্ষ গরিব মানুষের পাকা ছাদের ব্যবস্থা করেছে। যারা আমাদের টাকা আটকে রেখে বেইমানি করেছে তাদের জবাব দিতে হবে। ওরা গরিব মানুষের একশো দিনের কাজের টাকা, জলের টাকা, রাস্তার টাকা, বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে। জনগণের হাতে আছে ইভিএমের বোতাম। সেই বোতাম টিপে জবাব দিতে হবে। আগামী লোকসভা নির্বাচনের পরে নতুন সরকার যখন দিল্লিতে তৈরি হবে তখন নির্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল। আমাদের দু’লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। তিন মাসের মধ্যে সেই টাকা নিয়ে আসব। প্রতিটি বিধানসভায় আরও উন্নয়ন করতে পারব। বিজেপির অত্যাচারের কথা তুলে ধরে অভিষেক বলেন, মোদিজি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসেন। আচমকা নোটবন্দি, লকডাউন, এসআইআর করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন। এলপিজি সংকট, মানুষ আবার লাইনে। ২৩এপ্রিল লাইনে দাঁড়িয়েই এর জবাব দিতে হবে। জোড়াফুলের বোতাম এমনভাবে টিপতে হবে যাতে এখানে টিপবেন বোতাম, আর ভূমিকম্প হবে দিল্লি আর গুজরাতে। তৃণমূল জিতলে অধিকার সুরক্ষিত থাকবে।  
অভিষেক বলেন, এই বীরভূম কবিগুরু রবীন্দ্রনাথের মাটি। তাঁকে অপমান করেছে বিজেপি। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। অর্মত্য সেনকে নোটিশ পাঠিয়েছে। ৭০টা বিধায়ক নিয়ে কে মাছ খাবে, কে মাংস খাবে, তা ওরা ঠিক করছে। মাছ-মাংসের দোকান বন্ধ করে দিতে বলছে। আমরা কী খাব, কী করব তা বিজেপির দালাল, দিল্লির দাঙ্গাবাজ, গুজরাতের বহিরাগতরা ঠিক করবে না। আমরা কারোর বশ্যতা স্বীকার করব না। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ