Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বারপুজোতে মোহন বাগান তাঁবুতে থাকবে জোড়া ট্রফি

বারপুজোতে মোহন বাগান তাঁবুতে থাকবে জোড়া ট্রফি
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত পোহালেই পয়লা বৈশাখ। ময়দানের ঐতিহ্যের বারপুজো। গঙ্গাপাড়ের মোহন বাগান তাঁবুতে সাজসাজ রব। এবার ‘ডাবল’ জয়ের মরশুম। সদ্য জেতা জোড়া শিরোপার উচ্ছ্বাসে উৎসব আরও রঙিন। নববর্ষের দিন ক্লাব তাঁবুর শোভা বাড়াবে আইএসএলের লিগ শিল্ড ও ট্রফি। বরাবরের মতো লুচি, আলুরদম, পান্তুয়া আর দেদার সেলফি তো থাকছেই। ক্লাব তাঁবুতে ভিড় জমানোর প্রস্তুতি নিচ্ছেন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু ফুটবলাররা কী উপস্থিত থাকবেন? বঙ্গ ফুটবলারদের আসার সম্ভাবনা রয়েছে। এবিষয়ে দেবাশিস দত্তের মন্তব্য, ‘মোহন বাগান লনে ফুটবলের ট্রফি সহ হকির ট্রফিও সাজানো থাকবে। এদিকে, দুর্দান্ত সাফল্যের পর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে অভিনন্দন জানান মোহন বাগান সভাপতি টুটু বসু। 

Advertisement

মোহন বাগানের  বিদেশি ফুটবলাররা সকলেই শহর ছেড়েছেন। শনিবার মধ্য রাতে তড়িঘড়ি সপরিবারে দেশ ফেরেন ম্যাকলারেন, কামিংস, স্টুয়ার্ট, দিমিত্রিরা। সাহাল, মনবীর, লিস্টনরাও  কলকাতার বাইরে।  শুধু বারপুজোয় নয় আসন্ন সুপার কাপেও প্রথম একাদশের ফুটবলারদের পাওয়ার সম্ভাবনা কম। সূত্রের খবর, বিদেশি নুনো রেইসকে সুপার কাপে খেলানো হবে। পাশাপাশি ডেভেলপমেন্ট লিগের ফুটবলারদের সঙ্গে বাছাই করা সিনিয়রকে ব্যবহারের ভাবনা টিম ম্যানেজমেন্টের। কিন্তু ডার্বি হলে স্ট্র্যাটেজি বদলাতে পারে। যুদ্ধকালীন তৎপরতায় পেত্রাতোসকে উড়িয়ে আনার ভাবনাও মাথাচাড়া দিচ্ছে। পুরো বিষয়টি কোচ হোসে মোলিনার উপর নির্ভরশীল। ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকের পর তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে, সোমবার ডেভেলপমেন্ট লিগের ফাইনালে মোহন বাগানের প্রতিপক্ষ ক্লাসিক এফসি। খেতাবি লড়াইয়ের দিকে চোখ থিঙ্কট্যাঙ্কের।

Advertisement
সম্পর্কিত সংবাদ