Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘মানুষ চিনতে ভুল হয়েছিল’

‘আমার ভগবানের উপর আস্থা আছে। সবাইকে একদিন উপরে গিয়ে মুখ দেখাতে হবে। সত্যের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি জানি অভিযুক্ত একদিন ঠিক কঠোর শাস্তি পাবে’— বললেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।

‘মানুষ চিনতে ভুল হয়েছিল’
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ‘আমার ভগবানের উপর আস্থা আছে। সবাইকে একদিন উপরে গিয়ে মুখ দেখাতে হবে। সত্যের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি জানি অভিযুক্ত একদিন ঠিক কঠোর শাস্তি পাবে’— বললেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে অভিনেত্রী অভিযোগ করেছিলেন তিনি আর্থিক জালিয়াতির শিকার। সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে এসে সে বিষয়ে নিজের বক্তব্য আরও স্পষ্ট করলেন। 

Advertisement

ঠিক কী ঘটেছিল? পূজা এবং তাঁর স্বামী কুণাল বর্মা কিছুদিন আগে অভিযোগ করেন, তাঁরা আর্থিক জালিয়াতির শিকার। তাঁদের এক ‘বন্ধুরূপী শত্রু’র জন্যই বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দম্পতি। শোনা যায়, টলিউডের প্রযোজক শ্যামসুন্দর দে-র দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন পূজা। হঠাৎই ঘটনা অন্য দিকে মোড় নেয়। শ্যামসুন্দরের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পূজা এবং পূজার স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অভিনেতা দম্পতির বিরুদ্ধে অপহরণের মতো মারাত্মক অভিযোগও তোলেন। পূর্ব পরিচিতির সূত্রেই শ্যামসুন্দরকে বিশ্বাস করেছিলেন বলে জানান নায়িকা। তাঁর কথায়, ‘একজনের জন্য সবাইকে খারাপ বলতে পারব না। পৃথিবীতে যেমন ভালো মানুষ আছেন সেরকম খারাপ মানুষও আছেন। কেউ একজন খারাপ কাজ করেছেন বলে সবাই খারাপ নন। আমার ভগবানের উপর আস্থা আছে।’
এই অভিযোগ পাল্টা অভিযোগে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন পূজা এবং তার স্বামী কুণাল। টলিউডের বন্ধুদের কতটা পাশে পেয়েছিলেন? পূজার উত্তর, ‘আমি টলিউডের বন্ধুদের পাশে পেয়েছি। তাঁরা সবাই অপরাধীকে চিনতেন। জানতেন মানুষটা আসলে কেমন। আমার মানুষ চিনতে ভুল হয়েছিল।’ এই সমস্যা কাটিয়ে খুব শীঘ্রই বাংলায় কাজে ফিরবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।
পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ