Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মুখমণ্ডল যাচাই করে ইউএএন চালুতে সমস্যা হতে পারে: ইপিএফও

ফেস অথেনটিকেশনের মাধ্যমে ইপিএফ-এর ইউএএন (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) চালুর ক্ষেত্রে আসতে পারে একাধিক সমস্যা।

মুখমণ্ডল যাচাই করে ইউএএন চালুতে সমস্যা হতে পারে: ইপিএফও
  • ১৫ এপ্রিল, ২০২৫ ১৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফেস অথেনটিকেশনের মাধ্যমে ইপিএফ-এর ইউএএন (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) চালুর ক্ষেত্রে আসতে পারে একাধিক সমস্যা। এমনকী ব্যর্থ হতে পারে মুখমণ্ডল যাচাইও। কিংবা নিষ্ক্রিয় আধার, মোবাইল নম্বরের এসএমএস পেতে পারেন সংশ্লিষ্ট ইপিএফ গ্রাহক। ফেস অথেনটিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেও সতর্কতা দিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। সেক্ষেত্রে কি যথাযথভাবে সফটওয়্যার সংশোধন হওয়ার আগেই কার্যকর হচ্ছে কর্মী পিএফের ফেস অথেনটিকেশন প্রক্রিয়া? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি ফেস অথেনটিকেশন ফেলিওরের মতো সমস্যা হয়, তাহলে বারকয়েক ‘রিট্রাই’ বিকল্প বেছে নিতে হবে গ্রাহকদের। নাহলে অনলাইনেই সাহায্য চাইতে হবে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে। যদি ইনভ্যালিড আধার অথবা মোবাইল নম্বরের মেসেজ আসতে থাকে, তাহলে ‘রি-চেক’ করে নিয়ে ‘রি-এন্টার’ করতে হবে। ওটিপি ফেলিওরের ক্ষেত্রে ‘রি-সেন্ড’ বিকল্প বেছে নিতে হবে। যদি ‘ইউএএন অলরেডি এগজিস্ট’ সংক্রান্ত বার্তা আসে, তাহলে ফিরে যেতে হবে হোমপেজে। চেক করতে হবে নোটিফিকেশনও। 

সম্পর্কিত সংবাদ