Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা নেই, অন্যের জমি দিয়ে যাতায়াত দরিয়াপুর কলোনির ৩২টি পরিবার ব্যাপক সমস্যায়

কালিয়াচক ৩ ব্লকের একদম পাশেই দরিয়াপুর কলোনি। সেখানে প্রায় ৬৩টি পরিবারের বাস

রাস্তা নেই, অন্যের জমি দিয়ে যাতায়াত দরিয়াপুর কলোনির ৩২টি পরিবার ব্যাপক সমস্যায়
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: কালিয়াচক ৩ ব্লকের একদম পাশেই দরিয়াপুর কলোনি। সেখানে প্রায় ৬৩টি পরিবারের বাস। কলোনিটি দুটি অংশে বিভক্ত। ব্লক অফিসের গা ঘেঁষা এই কলোনিতে প্রচুর বড় আম গাছ এবং বাঁশ ঝাড়। গরমের হাত থেকে রক্ষা পেতে এই ছায়াতেই আশ্রয় নেন ব্লক অফিসে বিভিন্ন কাজে আসা মানুষজন। এখানকার একটি অংশের রাস্তা রাজ্য সড়কে গিয়ে মেলে। অন্য অংশের ভিতরে রাস্তা থাকলেও দুই কলোনির সংযোগকারী রাস্তা নেই। ফলে অন্যের জমি দিয়েই যাতায়াত করে ৩২টি পরিবার। কারণ জাতীয় সড়কে যাওয়ার সেটাই একমাত্র পথ‌। ভোটের সময় নেতারা রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি। স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জানালেও কাজ করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা রাজীব সাহা, সুজিত ঘোষ ও মালতী মণ্ডলদের কথায়, আমরা এই এলাকায় অনেক বছর বাস করছি। কিন্তু কলোনির দুই অংশের সংযোগকারী রাস্তা নেই। আমাদের অন্যের জমির উপর দিয়েই যাতায়াত করতে হয়। বহু জায়গায় রাস্তার জন্য আবেদন করলেও কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েত সদস্য রীতা ঘোষ বলেন, বিষয়টি যথেষ্ট চিন্তার। রাস্তা তৈরির উদ্যোগ নিলেও মালিক জমি বিক্রি করতে রাজি হননি। সেজন্যই কাজ করা যাচ্ছে না। 

Advertisement

গ্রামবাসীদের দাবি অনুযায়ী দুটি অংশে কংক্রিটের রাস্তা করা হয়েছে। তবে প্রায় একশো মিটার এলাকা বাদ রয়েছে।জমির মালিকের বক্তব্য, আমার জমির উপর দিয়ে চলাচল করতে দিচ্ছি। কিন্তু রাস্তা তৈরির জন্য জমি বিক্রি করতে চাই না। বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সিটু শেখ বলেন, রাস্তা নিয়ে একটু জটিলতা রয়েছে। সমস্যা মিটলে টেন্ডার করে কাজ শুরু করা হবে।  রাস্তা না থাকায় অন্যের জমির উপর দিয়েই যাতায়াত করতে হয় দরিয়াপুর কলোনির বেশ কয়েকটি পরিবারের সদস্যদের।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ