Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

খাবার মিলছে না, বাঁকুড়া ছাড়ছে হাতির দল, স্বস্তি

কাঁঠালের মরশুম শেষ। মাঠেও ফসল নেই

খাবার মিলছে না, বাঁকুড়া ছাড়ছে হাতির দল, স্বস্তি
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: কাঁঠালের মরশুম শেষ। মাঠেও ফসল নেই। তাই মাত্র ১০ দিন কাটিয়ে বুনো হাতির পাল বাঁকুড়া থেকে দলমার পথ ধরেছে। বড়জোড়া ছেড়ে মঙ্গলবার সকালে দ্বারকেশ্বর পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গলে চলে এসেছে। তাদের অভিমুখ পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকে। এদিন রাতেই ১৮টি হাতির ওই দলটি বাঁকুড়া ছেড়ে চলে যেতে পারে বলে বনদপ্তরের অনুমান। বুনো হাতির পাল বাঁকুড়ায় এলে সাধারণত দু’ থেকে আড়াই মাস থাকে। তারপর ফিরে যায়। কিন্তু এবারে মাত্র ১০ দিন আগে এ জেলায় ঢুকে নির্দিষ্ট রুট দিয়ে বড়জোড়ায় চলে যায়। মঙ্গলবার ভোরে সেখান থেকে ফিরতি পথে রওনা দেয়।  বনদপ্তরের এক আধিকারিক বলেন, ১০ দিন আগে ১৮টি হাতির একটি দল এসেছিল। তারা বড়জোড়ায় ছিল। কিন্তু সোমবার রাতে দলটি সোনামুখীর দিকে চলে আসে। তাদের তাড়ানো হয়নি। নিজেরাই সোনামুখী হয়ে বিষ্ণুপুরের দিকে চলে যায়। এবারে এত তাড়াতাড়ি ফেরার পথ ধরার কারণ আমরা ঠিক বুঝতে পারছি না। তবে এখন আমন চাষের মরশুম চলছে। মাঠে ফসল নেই। হাতিদের অত্যন্ত প্রিয় পাকা কাঁঠালও শেষ। তাই খাবারের অভাবেই তারা এলাকা ছেড়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ