Bartaman Logo
৬ জুলাই, ২০২৬

তেজসে বড়ো ধরনের ত্রুটি নেই, দাবি হ্যালের

গত ৭ ফেব্রুয়ারির ঘটনা। রুটিনমাফিক মহড়ার সময় রানওয়েতেই  আগুন ধরে যায় ভারতীয় বায়ুসেনার এলসিএ তেজস যুদ্ধবিমানে। সেই ঘটনায় অবশ্য পাইলট নিরাপদে বেরিয়ে এসেছিলেন।

তেজসে বড়ো ধরনের ত্রুটি নেই, দাবি হ্যালের
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

নয়াদিল্লি: গত ৭ ফেব্রুয়ারির ঘটনা। রুটিনমাফিক মহড়ার সময় রানওয়েতেই  আগুন ধরে যায় ভারতীয় বায়ুসেনার এলসিএ তেজস যুদ্ধবিমানে। সেই ঘটনায় অবশ্য পাইলট নিরাপদে বেরিয়ে এসেছিলেন। তবে ওই ঘটনার পরেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, তেজস যুদ্ধবিমানে গোলযোগ রয়েছে। তার প্রেক্ষিতে হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (হ্যাল) পূর্ণাঙ্গ তদন্তের কথা জানায়। সোমবার সেই রিপোর্টে তারা জানিয়েছে, তেজসে কোনো বড়ো ধরনের ত্রুটি নেই। রানওয়েতে হঠাৎ করেই আগুন লেগে যাওয়ার ঘটনা সাধারণ প্রযুক্তিগত গোলমালের কারণ ছাড়া আর কিছু নয়। পাশাপাশি তারা এও দাবি করেছে, নিরাপত্তার ব্যাপারে হ্যাল অত্যন্ত দায়িত্ব সহকারে পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে তেজস যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। 

Advertisement

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারির আগে আরও দু’বার তেজস সিরিজের বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরের নভেম্বরে দুবাইয়ে এয়ার শোয়ের সময় ভেঙে পড়েছিল তেজস। তার আগে, ২০২৪ সালের মার্চে জয়সলমীরে মহড়া চলাকালীন ভেঙে পড়ে তেজস যুদ্ধবিমান। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছে হ্যাল।

Advertisement
সম্পর্কিত সংবাদ