Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চুঁচুড়ায় পুজোর থিম দীঘার জগন্নাথ মন্দির

চুঁচুড়ায় পুজোর থিম দীঘার জগন্নাথ মন্দির
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উদ্বোধনের পরে মাস না গড়াতেই দীঘার জগন্নাথ মন্দির জনপ্রিয় হয়ে উঠেছে। সেই জনপ্রিয়তার জেরেই এবার আসন্ন দুর্গাপুজোর থিম হিসেবে জগন্নাথ মন্দিরকে বেছে নিল চুঁচুড়ার একটি বিগবাজেটের পুজো কমিটি। চুঁচুড়ার কারবালা রোডের ওই পুজো কমিটি শুধু জগন্নাথ মন্দিরই নয়, দেবমূর্তি গড়তে নিমকাঠের আয়োজনও করেছে। শুক্রবার ঢাকঢোল পিটিয়ে সেই নিমকাঠের গুঁড়ির পুজোও সারা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, সেই মূর্তি দেবী দুর্গার অভিনব অবয়বের সঙ্গেই মণ্ডপে থাকবে এবং পুজোও হবে। অর্থাৎ মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই চমক দিতে উদ্যোক্তারা কোমর বেঁধেছেন। ওই পুজোকমিটির কর্তা, ইন্দ্রজিৎ দত্ত (বটা) অবশ্য চুঁচুড়া পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলারও। বহুবছর ধরেই চুঁচুড়ার অন্যতম বিগবাজেটের পুজোর আয়োজন করে আসছেন ইন্দ্রজিৎবাবু। প্রতিবছরই সরকারি, বেসরকারি একাধিক পুরস্কার ওই পুজো কমিটি পায়। ইন্দ্রজিৎবাবু বলেন, দীঘাতে শুধু দেবতার মন্দির হয়েছে তাই নয়, একটি বিস্ময়কর স্থাপত্য তৈরি হয়েছে। আমরা সেই স্থাপত্যকেই দর্শকদের কাছে হাজির করতে চাইছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ