অভিজাত আবাসনে চুরি, ৩০ লক্ষের গয়না লোপাট, মানিকতলায় চাঞ্চল্য, নজরে দুই মিস্ত্রি
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্টিরিয়ার ডেকরেশনের কাজ চলছিল ফ্ল্যাটে। বাগমারি রোডের একটি অভিজাত আবাসনে এই কাজ করছিলেন চারজন কাঠ মিস্ত্রি। দু’টি ঘরেই কাজ চলায় গোটা ফ্ল্যাট কার্যত লণ্ডভণ্ড অবস্থায় ছিল। দিনের শেষে মিস্ত্রিরা চলে যাওয়ার পর ফ্ল্যাট মালিক ঘর গোছাতে গেলে চোখ কপালে ওঠে তাঁর। আলমারি থেকে গায়েব যাবতীয় হীরে, সোনার গয়নার গয়না। মালিকের দাবি, ওইলব গয়নার বর্তমান বাজারমূল্য ৩০ লক্ষ টাকারও বেশি। মানিকতলা থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ফ্ল্যাটের মালিক অমিত রুংতা। তাঁর দাবি, কাঠ মিস্ত্রিরা যন্ত্রের ব্যাগে লুকিয়ে হীরের নেকলেস, ব্রেসলেট, সোনার চেন, দুল সহ ৩০ লক্ষ টাকার গয়না হাতিয়ে পালিয়েছে। দুই অভিযুক্তের নাম উল্লেখ করে চুরির অভিযোগ করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম রাজু গোঁর ওরফে রাজকুমার ও হেমন্ত মালিক। অভিযুক্তদের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ফ্ল্যাটে ইন্টিরিয়ার ডেকরেশনের কাজ চলেছে। অভিযোগ, সেই সময় দুই মিস্ত্রি জিনিসপত্র সরাতে সাহায্য করে। তখনই সুযোগ বুঝে সোনা ও হীরের গয়না যন্ত্রের ব্যাগে তারা 

Advertisement

ভরে নিয়েছে বলে অভিযোগ। পরে ঘর গোছানোর সময় আলমারি খুলতেই বিষয়টি নজরে আসে অমিতের। এরপরেই তিনি থানার দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করা গিয়েছে। তাদের খোঁজ চলছে।