Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

চলতি অর্থবর্ষের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭.১ শতাংশ করল বিশ্ব ব্যাংক

প্রত্যাশার থেকে ভালো ফল হচ্ছে। তাই ভারতের আর্থিক অগ্রগতির পূর্বাভাস সংশোধন করল বিশ্বব্যাংক। আগে বিশ্বব্যাংক জানিয়েছিল, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৬ শতাংশ।

চলতি অর্থবর্ষের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭.১ শতাংশ করল বিশ্ব ব্যাংক
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রত্যাশার থেকে ভালো ফল হচ্ছে। তাই ভারতের আর্থিক অগ্রগতির পূর্বাভাস সংশোধন করল বিশ্বব্যাংক। আগে বিশ্বব্যাংক জানিয়েছিল, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৬ শতাংশ। মঙ্গলবার সেই পূর্বাভাস বাড়িয়ে ৭.১ শতাংশ করল তারা। এপ্রিলের পূর্বাভাসের থেকে এই হার ০.৫ শতাংশ বেশি। এদিন বিশ্ব ব্যাংকের ‘ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, ‘২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১ শতাংশ করা হল। ভূরাজনৈতিক অনিশ্চয়তা সত্বেও ভারতীয় অর্থনীতি যে অগ্রগতি দেখিয়েছে, তা প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে।’ তবে এই হার আগের দুই অর্থবর্ষের থেকে কম। ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। আর ২০২৪-২৫ অর্থবর্ষে এই হার ছিল ৭.২ শতাংশ। 

Advertisement

বিশ্বব্যাংক জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম দিকে কৃষি ক্ষেত্রের প্রভাব অনেকটাই বেশি। তাই গ্রামীণ ব্যয় শহরকে ছাপিয়ে গিয়েছে। তাছাড়া খাদ্যে ভরতুকি, মুদ্রাস্ফীতি কম থাকাটাও পরিস্থিতিকে সহজ করেছে। চলতি অর্থবর্ষের বাকি সময়ে বৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্র বড় ভূমিকা নেবে। তবে আগস্টজুড়ে বৃষ্টির ঘাটতি গ্রামীণ অর্থনীতিকে চাপে রাখবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ