Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের প্রায় ১০ কোটি নাগরিকের আভা অ্যাকাউন্ট তৈরির কাজ শেষ

প্রায় ১০ কোটি রাজ্যবাসীর আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা অ্যাকাউন্ট সম্পন্ন হয়েছে। এমনই জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে।

রাজ্যের প্রায় ১০ কোটি নাগরিকের আভা অ্যাকাউন্ট তৈরির কাজ শেষ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ১০ কোটি রাজ্যবাসীর আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা অ্যাকাউন্ট সম্পন্ন হয়েছে। এমনই জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে। যদিও আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের এই কর্মসূচির আর একটি অংশ, চিকিৎসক ও নার্সিংকর্মীদের হেলথকেয়ার প্রফেশনালস রেজিস্ট্রিতে (এইচপিআর) অন্তর্ভুক্তিকরণ সম্পূর্ণ হওয়া এখনও ঢের বাকি। বিশেষত এখনও অধিকাংশ সরকারি চিকিৎসক ও নার্সিংকর্মীদের রেজিস্ট্রেশন হওয়াই বাকি। তবে হেলথকেয়ার প্রফেশনালস রেজিস্ট্রিতে নাম নথিভুক্তিকরণের গতি বর্তমানে ভালোই। রাজ্যের সরকারি-বেসরকারি মিলিয়ে ১৪ হাজারের বেশি সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, নার্সিংহোম এবং প্রাইভেট হাসপাতালের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে ১২ হাজার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এবং ২২০০ নার্সিংহোম-প্রাইভেট হাসপাতাল রয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ