ডিসেম্বর মাসের শুরুতেই বিধানসভার শীতকালীন অধিবেশন
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। দিন দশেক এই অধিবেশন চলার কথা। বিধানসভা সচিবালয় সূত্রে এমনটাই খবর। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে নিয়ে আসবে বিজেপি সরকার। তাই বছর শেষের এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম অধিবেশন বসেছিল ১৫ মে। তারপর থেকে পর্যায়ক্রমে একাধিক অধিবেশন বসেছে। এবার বসতে চলেছে বছর শেষের আগে শেষ অধিবেশন। 

Advertisement