Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

স্বাধীন ভারতের মশালবাহকেরা

ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উপলক্ষ্যে ৯ আগস্ট আন্দামান দ্বীপপুঞ্জে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের সূচনা করেছিলাম। কাশ্মীর থেকে তামিলনাড়ু, গুজরাত থেকে অসম—বিভিন্ন অঞ্চলের নানা বয়সি মানুষ স্বাধীনতার জন্য একজোট হয়েছিলেন।

স্বাধীন ভারতের মশালবাহকেরা
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সি পি রাধাকৃষ্ণণ: ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উপলক্ষ্যে ৯ আগস্ট আন্দামান দ্বীপপুঞ্জে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের সূচনা করেছিলাম। কাশ্মীর থেকে তামিলনাড়ু, গুজরাত থেকে অসম—বিভিন্ন অঞ্চলের নানা বয়সি মানুষ স্বাধীনতার জন্য একজোট হয়েছিলেন। ঝাঁসির রানি লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে থেকে ভগত সিং, রাজগুরু এবং সুখদেবের মতো বিপ্লবীদের উদ্দীপনা স্বাধীনতার জন্য আত্মত্যাগের পথে প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল। বিরসা মুন্ডা এবং আরও অনেক আদিবাসী নেতা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন।

Advertisement

এই স্বাধীনতা দিবস উদযাপন পর্বে শ্রদ্ধা জানাই তিরুপুর কুমারনকে। যিনি ‘কোডি কাথা কুমারন’ (পতাকার রক্ষক কুমারন) নামেও পরিচিত। ‘স্বরাজ আমাদের জন্মগত অধিকার’—এই আহ্বানে অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। মহাত্মা গান্ধীর আদর্শে গভীরভাবে প্রভাবিত হয়ে, কুমারন ‘দেশবন্ধু যুব সংঘ’ প্রতিষ্ঠা করেন।
১৯৩২ সালের ১০ই জানুয়ারি, আইন অমান্য আন্দোলনের সময়ে কুমারন তিরুপুরে একটি মিছিলের নেতৃত্ব দেন। ঔপনিবেশিক বাহিনী সেই দলের উপর আক্রমণ চালায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে মাত্র ২৭ বছর বয়সে জীবন উৎসর্গ করেন। আমাদের জাতীয় আন্দোলনের এমন অখ্যাত নায়কদের জনসমক্ষে তুলে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।
  (লেখক: উপরাষ্ট্রপতি)

Advertisement
সম্পর্কিত সংবাদ