নয়াদিল্লি: পরের বছর ভারত এবং শ্রীলঙ্কায় বসবে টি-২০ বিশ্বকাপের আসর। শুরু হবে সম্ভবত ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। ফাইনালের ভেন্যু অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। কারণ পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোয়। অন্যথায়, আহমেদাবাদই ভেন্যু। ২০২৪ সালের মতোই এবারও ২০টি দল অংশ নেবে। তাদের চারটি গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে সেরা দু’টি করে দল উঠবে সুপার এইটে। তারপর চূড়ান্ত হবে সেমি-ফাইনালিস্ট।



