আত্মসমর্পণ করলেন অভিনেতা রাজপাল যাদব। চেক বাউন্স মামলায় তাঁকে কোনো স্বস্তি দেয়নি দিল্লি হাইকোর্ট। এর জেরে তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন তিনি। জানা গিয়েছে,৯ কোটি টাকা ঋণ রয়েছে অভিনেতার। এই মামলায় আদালতে বাড়তি সময় চেয়েছিলেন তিনি। আদালত নির্দেশ দেয়, আত্মসমর্পণ করতে হবে রাজপালকে। তারপরই এই সিদ্ধান্ত নেন অভিনেতা। রাজপালের আইনজীবী কোর্টে জানিয়েছিলেন, তাঁর মক্কেল ৫০ লক্ষ টাকা জোগাড় করেছেন। বাকি টাকা পরিশোধের জন্য আরও সময় চেয়েছিলেন তিনি। তবে তা মঞ্জুর করেনি কোর্ট। আদালতের মতে, বারবার প্রতিশ্রুতি ভেঙে টাকা না দেওয়ার ক্ষেত্রে আর বাড়তি ছাড় দেওয়া যায় না।



