টিকিট কেনার পয়সা ছিল না, বাবার সঙ্গে রাস্তায় বসে গাড়ি দেখেছিলেন শাহরুখ
  • ২ নভেম্বর, ২০২৬ ১২:৩২
Prefer us on Google

মুম্বই, ২ নভেম্বর: টিকিট কেনার পয়সা ছিল না, সিনমা দেখতে গিয়েও আর দেখা হয়নি। শেষমেশ রাস্তায় বসে গাড়ি দেখেছিলেন বাবা ও ছেলে। পুরানো স্মৃতি উসকে দিয়ে অভাবের সেই দিনের কথা একটি অনুষ্ঠানে বলেন শাহরুখ। 

Advertisement

আজকের দিনে ম্যানিফেস্টো একটা বড় শব্দ। নতুন জেনারেশনের কাছেও এটা খুবই পরিচিত। দিল্লির একটি ছোট্ট ছেলে। যাঁর শুরুর দিনগুলো খুব সহজ ছিল না। তবে সাফল্যের শিখরে পৌঁছেও কেউ কেউ হার্ডেলস-এর দিনগুলোকে ভোলেননা। তাঁদের মধ্যে অন্যতম বলিউডের বাদশা। তবে আজ তিনি ‘কিং’ খান। সুপার হিরো। তাঁর কথা লিখতে গিয়ে ‘ওম শান্তি ওম’-র সেই বিখ্যাত সংলাপ, ‘আপনি যদি মন থেকে কিছু চান, তবে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তা আপনার কাছে পৌঁছে দিতে চেষ্টা করে।’ তাই আজও কোথাও গিয়ে সিনেমার এই অংশ দেখে অনেকের চোখ ভিজতে দেখা যায়। 
২০১২ সালের থিঙ্কফেস্ট কনক্লেভে তিনি তাঁর শুরুর দিনের সেই স্ট্রাগলের কথা বলেন। তিনি বলেন, একবার বাবা আমাকে দিল্লিতে সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন। তাঁর কাছে যথেষ্ট টাকা ছিল না। আমরা কামানি অডিটোরিয়ামের বাইরে বসেছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন যে, রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলো দেখতে কী চমৎকার লাগে, তাই না? তবে এই অভিজ্ঞতা যাতে তাঁর ছেলের সঙ্গে না হয়, সে যেন বড় পর্দার ম্যাজিক অনুভব করতে পারে, আরিয়ানকে নিয়ে সিনেমা দেখার সেই অভিজ্ঞতার কথাও তাঁর গলা শোনা যায় অনুষ্ঠানে।
বাবা মীর তাজ মহম্মদ খান প্রয়াত হয় যখন শাহরুখ খানের বয়স মাত্র ১৫ বছর। ১৯৯০ সালে মারা যান তাঁর মা লতিফ ফতিমা খান। ঠিক তাঁর পরের বছর, অর্থাৎ ১৯৯১ সালে গৌরীকে বিয়ে করেন অভিনেতা। যে সময় শাহরুখ এবং গৌরীর আলাপ, তাঁর বম্বে শহরে আসা এবং কাজ খোঁজার দিন গুলোও খুব সহজ ছিল না। কিন্তু শাহরুখ প্রমাণ করেছেন, ‘আপনি যদি মন থেকে কিছু চান, তবে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তা আপনার কাছে পৌঁছে দিতে চেষ্টা করে।’